১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বগুড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ দুই বেয়াইন গ্রেফতার

বগুড়া সদর উপজেলায় ভ্যানিটি ব্যাগে করে ইয়াবা পাচারের সময় দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত সোমবার (৮ জুন) দুপুরে সদর উপজেলার বিআরটিসি মার্কেট সংলগ্ন রেল-ঘুন্টি থানামোড় এলাকার সেলিম হোটেলের সামনে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি এলাকার বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া সদরের চকসুত্রাপুর কশাইপাড়া এলাকার নাজমা বেগম (৩৮)। তারা সম্পর্কে একে অপরের বেয়াইন বলে জানা গেছে।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ১৫টি প্যাকেটে রাখা মোট ১ হাজার ৫০০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।অভিযানে আরও ১০ হাজার টাকা, যা মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে, এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, ইয়াবার চালানটি হিলি এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ দুই বেয়াইন গ্রেফতার

Update Time : ০৬:৫৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬