১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় শেরপুর দই ঘর নামের একটি দইয়ের শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, সাতমাথা-খান্দার সড়কে অবস্থিত শেরপুর দই ঘরে অভিযান চালিয়ে কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পান। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পচা ও বাসি দই বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬