০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বগুড়ায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুই স্ত্রীর মামলা!

একাধিক বিয়ে, স্ত্রীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, নির্যাতন এবং গোপনে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার খাদ্য কর্মকর্তা মো. শাহীনুর রহমানের বিরুদ্ধে। এসব অভিযোগে তার বিরুদ্ধে পৃথকভাবে আদালতে মামলা করেছেন দুই স্ত্রী।

অভিযোগ রয়েছে, বিয়ের মাত্র ছয় মাসের মাথায় দ্বিতীয় স্ত্রীকে গোপনে তালাক দেন শাহীনুর রহমান। তবে, তালাকের বিষয়টি গোপন রেখে আরও ১০ থেকে ১৫ দিন সংসার করেন তিনি। একই সঙ্গে স্ত্রীর কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তাকে মারধর ও হত্যাচেষ্টার পাশাপাশি আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের সদ্য নাম আবীর হোসেনের মেয়ে মোছা. আবিরা আফরিনের সঙ্গে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাহীনুর রহমানের বিয়ে হয়। ২০২৫ সালের ৩ জুলাই ইসলামিক শরিয়ত অনুযায়ী ৫১ হাজার ২২০ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা বকেয়া রাখা হয়।

অভিযুক্ত শাহীনুর রহমান বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত। চাকরির সুবাদে তিনি বিয়ের পর স্ত্রীকে বগুড়া শহরের কৈগাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় রাখেন এবং সেখানে যাতায়াত করতেন।

একপর্যায়ে স্ত্রী জানতে পারেন, শাহীনুর রহমানের আগের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হলেও মামলা চলমান রয়েছে। সেই স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা করেছেন। বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে প্রথম স্ত্রীর মামলা আপস করতে ১৫ লাখ টাকা প্রয়োজন বলে দ্বিতীয় স্ত্রীর কাছে ৮ লাখ টাকা দাবি করেন শাহীনুর রহমান।

অভিযোগে বলা হয়, পরে ভুক্তভোগী নারী গত বছরের ৭ জুলাই প্রিমিয়ার ব্যাংক থেকে তার জমানো টাকা থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন এবং পরিবারের কাছ থেকে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করে মোট ৮ লাখ টাকা স্বামীকে দেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, এরপর বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকেন শাহীনুর রহমান। গত ৩ জানুয়ারি তিনি স্ত্রীকে জলেশ্বরীতলা এলাকার পদ্মা ফুড রেস্টুরেন্ট থেকে ডেকে শহরের খোকন পার্কে নিয়ে যান। সেখানে আরও ৫ লাখ টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ গত ৮ জানুয়ারি স্বামীর কর্মস্থলের কাছে ভাড়া বাসায় গিয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত তাকে বাসায় প্রবেশ করতে না দিয়ে আবারও ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মামলা করলে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, শাহীনুর রহমান গত ৫ জানুয়ারি স্ত্রীকে গোপনে তালাক দেন। তবে তালাকের বিষয়টি গোপন রেখে আরও কয়েকদিন সংসার চালিয়ে যান। পরে ডাকযোগে ভুক্তভোগীর ঠিকানায় তালাকের কাগজ পাঠানো হয়।

ভুক্তভোগী দ্বিতীয় স্ত্রী বলেন, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই। এখনও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তা চাই।

এদিকে, শাহীনুর রহমানের সাবেক প্রথম স্ত্রীও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছেন।

জানা গেছে, ২০১১ সালের ২২ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ওই সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুকের জন্য চাপ, মারধর ও হুমকি দেওয়া শুরু হয়। একাধিক সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

তার অভিযোগ, বিয়ের সময় দেওয়া ১০ ভরি স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র কৌশলে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং একপর্যায়ে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বগুড়া সদর আমলি আদালতে মামলা দায়ের করেন।

প্রথম স্ত্রী বলেন, ১২ বছরের সংসার রেখে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমার কাছ থেকেও প্রায় ৯ লাখ টাকা নিয়েছে। পরে আমাকে তালাক দিয়েছে। আমি এই প্রতারকের কঠোর শাস্তি চাই।

বিষয়টি নিয়ে অভিযুক্ত খাদ্য কর্মকর্তা শাহীনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গা ঢাকা দিয়ে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, বিষয়টি আমরা অবগত আছি। ইতোমধ্যে তার বেতন বন্ধ রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মেডিকেল ছুটিতে আছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, যেহেতু আদালতে মামলা হয়েছে, তাই অফিস থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

বগুড়ায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুই স্ত্রীর মামলা!

Update Time : ০৬:৪৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬