০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

শেরপুরে কুরবানির পশুর হাট এখনও জমেনি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার দেড়শ বছরের ঐতিহ্যবাহী শেরপুর বারদুয়ারী পশুর হাট এখনো জমে ওঠেনি। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসা এই প্রাচীন হাটে ২১ মে বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, আগের মতো গরু-ছাগলের সমাগম নেই। ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম।
স্থানীয়দের মতে, এক সময় উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত ছিল শেরপুর বারদুয়ারী হাট। তবে বিগত কয়েক বছরে নানা কারণে সেই ঐতিহ্যে ভাটা পড়েছে। বিশেষ করে আগের ইজারাদারদের অতিরিক্ত খাজনা আদায়ের কারণে অনেক গরু পালনকারী ও ব্যবসায়ী এই হাট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, বিগত সময়ে গরু বিক্রির ক্ষেত্রে প্রতি হাজারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা হতো। এতে সাধারণ খামারি ও বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে বর্তমানে হাটে গরু ওঠার সংখ্যা কমে গেছে।
বর্তমানে শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর তত্ত্বাবধানে ইজারাদার ছাড়াই পৌরসভার কর্মচারীদের মাধ্যমে কুরবানির পশুর হাট পরিচালনা করা হচ্ছে। হাটে গরুর সাফ খাজনা ৫০০ টাকা এবং ছাগল-ভেড়ার ক্ষেত্রে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সোমবার ঈদের আগের শেষ পশুর হাটেও একই খাজনা বহাল থাকবে এবং আমরা আশাবাদী সোমবার জমে উঠবে গরুর হাট।
গরু বিক্রেতা আরিফুর রহমান বলেন, “আমাদের এই বারদুয়ারী হাট একসময় ঐতিহাসিক হাট ছিল। এখন এর কদর অনেকটাই কমে গেছে।” গরু কিনতে আসা শামসুল আলম বলেন, “আমি গরু কিনতে এসেছি। কিন্তু হাটে গরু খুবই কম উঠেছে। তারপরও দেখে শুনে কেনার চেষ্টা করছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে কুরবানির পশুর হাট এখনও জমেনি

Update Time : ০৫:৪৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬