০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সোনাতলায় যমুনা নদীর ভাঙন অব্যাহত , এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ার সোনাতলায় যমুন নদীর অব্যাহত ভাঙনে ৬ গ্রাম হুমকীর মুখে পড়েছে। ভাঙন আতংকে নদী কূলীয় মানুষের চোখে ঘুম নেই। দ্রুত ভাঙন রোধে স্থানীয়দের উদ্যোগে আজ শুক্রবার (১৫ মে) সকালে নদীর তীরে শত শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানব বন্ধন কর্মসূচী থেকে ভাঙন রাধে স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অসময়ের পানির টান, দুইয়ের জাঁতাকলে পড়ে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের দাউদিয়ার পাড়া, মহব্বতের পাড়া, জন্তিয়ার পাড়া, খাবুলিয়া ও ভিকনের পাড়া গ্রামটি মানচিত্র থেকে মুছে যেতে বসেছে। ইতোমধ্যেই নদীর তীব্র ভাঙনের কারনে শতাধিক বাড়িঘর অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও অর্ধশতাধিক বাড়িঘর, গাছপালা ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে যমুনা নদীর তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র নদীভাঙন। চোখের সামনে নিজেদের শেষ সম্বল যমুনার পেটে চলে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। ভাঙন আতঙ্কে দিন কাটছে হাজারো পরিবারের। তাসের ঘরের মতো ভাঙছে বসতভিটা।

নদী ভাঙনরোধে স্থানীয়দের উদ্যোগে আজ শুক্রবার (১৫ মে) সকালে নদীর তীরে শত শত নারী পুরুষসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তেকানী চুকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শামসুল হক, বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা আক্তার নয়ন তারা, ইউপি সদস্য জামিরুল ইসলাম, সুরুজ আলী, আলহাজ¦ আব্দুস সামাদ বেপারী, আফতাব হোসেন, ওসমান গনি, এনামুল হক, আব্দুর রশিদ, আব্দুল হালিম লিটন প্রমুখ।

দাউদিয়ারপাড়া গ্রামের জরিনা বেওয়া (৭৫) বলেন, তীব্র স্রোতের কারণে নদীর পাড় ধসে পড়ছে। কোনো কোনো জায়গায় মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা আবাদি জমি। ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সময় পাচ্ছেন না অনেকে। ভাঙনের শিকার স্থানীয় এক বাসিন্দা ওসমান গনি (৭০) কান্নজড়িত কন্ঠে বলেন, বাপ-দাদার আমলের জমিটুকু নদীতে চলে গেল। গত রাতেও যেখানে ঘর ছিল, আজ সেখানে শুধু পানি আর পানি। এখন পরিবার নিয়া কোথায় যাই, কী খই, আল্লাহ্ ছাড়া কেউ জানে না।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সোনাতলায় যমুনা নদীর ভাঙন অব্যাহত , এলাকাবাসীর মানববন্ধন

সোনাতলায় যমুনা নদীর ভাঙন অব্যাহত , এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০৬:৪৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬