০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

নাটোরে নাতির হাঁসুয়ার আঘাতে দাদির মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেতে আসা একটি কুকুরকে তাড়াতে গিয়ে শিশু নাতির ছুড়ে মারা হাঁসুয়ার আঘাতে আহত দাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা বেগম (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান।

নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোকাব্বের আলীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোকাব্বের আলীর বাড়িতে প্রায়ই একটি কুকুর এসে পালিত হাঁসের বাচ্চা খেয়ে ফেলত। গত ২৭ এপ্রিল বিকালে কুকুরটি আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে বাড়ির শিশু আলিফ (৭) সেটিকে তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে সে কুকুরটির দিকে একটি হাঁসুয়া ছুড়ে মারে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তার দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

ওসি মো. আব্দুল হান্নান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন রাজপাড়া থানা থেকে ভোররাতে একটি বার্তা পাওয়ার পর বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

নাটোরে নাতির হাঁসুয়ার আঘাতে দাদির মৃত্যু

Update Time : ০৬:১৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬