০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

নারায়ণগঞ্জে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র কর বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হবার পর খাবার সংকট তৈরী হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এনিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারী শিশু সহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারায়ণগঞ্জে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ১৫

Update Time : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬