০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ক্ষেতলালে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার একটি বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূ এবং ভোররাতে উপজেলার মহব্বতপুর গ্রাম থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ মনিকার বাবা কালাই উপজেলার শাইলগুন গ্রামের মোহাম্মদ আলী জানান, প্রায় এক বছর আগে তিনি মেয়েকে কুজাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন মণ্ডলের সঙ্গে বিয়ে দেন। পরবর্তীতে পারিবারিক জটিলতায় ভাসিলা গ্রামের আনিছুরের ছেলে সাদিকুল মেয়েকে নিয়ে গিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবারের সমঝোতায় তাদের সংসার চলছিল।

তিনি অভিযোগ করেন, যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করা হয়। তা দিতে না পারায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী সাদিকুল বলেন, সকালে নাশতা আনার পর তিনি বাইরে গেলে মনিকা ঘরের ভেতরে গলায় ফাঁস দেন। এ ঘটনায় তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলে জানান তিনি।

অপরদিকে মহব্বতপুর গ্রামের মজিবরের ছেলে ট্রলিচালক মাসুদ (৩২) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, মাসুদের প্রথম স্ত্রীকে স্থানীয় বাবলু মিয়া নামের এক ব্যক্তি প্রবাসে পাঠায়। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেন মাসুদ। তাকেও প্রবাসে পাঠানোর প্রলোভন দেয় বাবলু। কিন্তু মাসুদ তার স্ত্রীকে বাবলুর প্রলোভন থেকে সরে আসতে বলেন। তার কথা না শোনায় স্ত্রীর প্রতি অভিমান করে তিনি দিনগত রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি মোত্তাদুল হোসেন বলেন, একই দিনে উপজেলার পৃথক স্থানে একজন নারী ও একজন পুরুষের আত্মহত্যার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৬:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬