০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নাটোরে মাত্র ৪ ইঞ্চি জমির জন্য যুবককে হত্যা

নাটোরের গুরুদাসপুরে মাত্র ৪ ইঞ্চি জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় আহত বাবলু (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে মাত্র ৪ ইঞ্চি জায়গা নিয়ে পারুলের সঙ্গে বাবলুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৭ এপ্রিল পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে- একই গ্রামের কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বাবা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাটোরে মাত্র ৪ ইঞ্চি জমির জন্য যুবককে হত্যা

নাটোরে মাত্র ৪ ইঞ্চি জমির জন্য যুবককে হত্যা

Update Time : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬