০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দোয়েল চত্বর এলাকায় নববর্ষের উৎসবের রঙ লেগেছে

শহরজুড়ে এখন উৎসবের হিরিক! বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে মেতেছে দেশ। আর এই উৎসবের রঙ সবচেয়ে বেশি লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায়। সারাবছর এখানে মৃৎশিল্পের দেখা মিললেও, নববর্ষের এই সময়ে চারপাশ যেন হয়ে উঠেছে এক টুকরো গ্রামবাংলা।

দোয়েল চত্বরের ফুটপাত ঘেঁষে সারি সারি দোকানে এখন বৈশাখী পণ্যের পসরা। বাঁশের তৈরি ডালা, কুলা থেকে শুরু করে বাহারি রঙের হাতপাখা কী নেই সেখানে! গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া লেগেছে প্রতিটি পণ্যে। বিশেষ করে ছোটবেলার স্মৃতিমাখা মাটির হাঁড়ি-পাতিল, খালুই আর মাছ ধরার পলোর শৈল্পিক রূপ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।

আসন্ন নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে কেন্দ্র করে হস্তশিল্পের ওপর নিপুণ হাতে লেখা ‘শুভ নববর্ষ ১৪৩৩’ সংবলিত শোপিসগুলো এবার ক্রেতাদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। ঘর সাজাতে অনেকে বেছে নিচ্ছেন রঙ-বেরঙের ঘুড়ি। আবার সংস্কৃতির টানে কেউ কেউ একতারা হাতে নিয়ে মেতে উঠছেন টুংটাং সুরে।

সাধ্যের মধ্যে ঐতিহ্যের স্বাদ নিতে দোয়েল চত্বর এখন ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর। সব বয়সী মানুষের হাসিমুখ আর কেনাকাটার ব্যস্ততা যেন জানান দিচ্ছে নতুন বছরের আগমনী বার্তা।

বিক্রেতারা জানান, প্রতি বছরের মতো এবারও হাতে তৈরি জিনিসের কদর অনেক বেশি। মাটির গয়না থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী সবই বিক্রি হচ্ছে দেদারসে। সাধ আর সাধ্যের মেলবন্ধনে পছন্দের জিনিসটি বগলদাবা করে হাসি মুখে বাড়ি ফিরছেন মেলায় আসা মানুষজন।

বাঙালির এই চিরায়ত উৎসবের রঙে রঙিন হয়ে দোয়েল চত্বর এখন এক প্রাণবন্ত মিলনমেলা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দোয়েল চত্বর এলাকায় নববর্ষের উৎসবের রঙ লেগেছে

Update Time : ০৭:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬