০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বগুড়ার বাজারে সোনালি মুরগির দাম বেড়েছে

গত মাসের এই সময় বগুড়ার বাজারে প্রতি কেজি সোনালি মুরগির কেজি খুচরাতে বিক্রি হয় ২৮০ থেকে ২৯০ টাকা। আর বর্তমানে এই জাতের মুরগি বগুড়ার বাজারগুলোতে ৩৭০ থেকে ৩৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। তবে ব্রয়লার মুরগি দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি এই জাতের মুরুগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

খামারি, পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বাড়ায় অনেক খামারি মুরগি পালন বন্ধ করে দিয়েছেন। এছাড়া গত দুই-তিন মাসে বিভিন্ন রোগের সংক্রমণে উল্লেখযোগ্য সংখ্যক মুরগি মারা যায়। এ কারণে খামারে সোনালি মুরগির উৎপাদন কম হয়েছে।

ফলে সরবরাহ সংকটের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা এই মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন। এছাড়া চলমান জ্বালানি সংকটও মুরগির দাম বাড়ার পিছনে কিছুটা প্রভাব ফেলেছে বলে দাবি করেন তারা। গতকাল শনিবার বগুড়ার ফতেহ আলী, বকশীবাজার, বউবাজারসহ বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে এক কেজি সোনালি মুরগির দাম পড়ছে ৩৭০ থেকে ৩৯০ টাকা। আর কালারবার্ড নামে পরিচিত হাইব্রিড ধরনের সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়।

বগুড়ার খামারিদের দাবি, গত কয়েক মাসে মুরগির বাচ্চার দাম দেড় গুণের বেশি বেড়েছে। ২০ থেকে ২৫ টাকার বাচ্চার দাম এখন ৪৫ থেকে ৫৫ টাকা। মুরগির খাবারের দামও বেড়েছে। এছাড়া শীত ও আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক মুরগি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ফলে সরবরাহ সংকটে ঘাটতি তৈরি হওয়ায় দাম বেড়েছে। খামারি পর্যায়ে প্রতি কেজি সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা এবং কালারবার্ড নামে পরিচিত হাইব্রিড সোনালি মুরগি ৩২০ থেকে ৩২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বকশী বাজারের বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, খামারেই মুরগির উৎপাদন কম। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় ঈদের আগ থেকেই সোনালি মুরগির দাম বেশি। তিনি আরও বলেন, দাম বাড়ার কারণে বিক্রিও কমে গেছে। মূলত মুরগির বিভিন্ন রোগ এবং জ্বালানি সংকটের কারণে এ সমস্যা হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ার বাজারে সোনালি মুরগির দাম বেড়েছে

Update Time : ০৭:৪৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬