০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নবীযুগে ভারতে নির্মিত প্রথম মসজিদ

 মাওলানা মনিরুজ্জামান

ভারতীয় উপমহাদেশে নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে প্রথম মসজিদ নির্মাণ করা হয় কেরালা রাজ্যে। মসজিদটির নাম চেরামন জুমা মসজিদ। মসজিদটির সম্মুখভাগে স্থাপিত শিলালিপির ভাষ্যানুযায়ী পঞ্চম হিজরি মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দে এ মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি প্রতিষ্ঠা করেন সাহাবি মালিক বিন দিনার (রা.)।

কেরালা রাজ্য ভারতের দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের উপকূলে অবস্থিত। আবহমান কাল থেকেই ভারতের সঙ্গে আরবের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরবের বণিকরা সমুদ্রপথে ভারতে এসে বাণিজ্য করতেন। এরই ধারাবাহিকতায় ইসলামের প্রচার এবং ব্যবসা-বাণিজ্যের জন্য মহানবী (সা.)-এর জীবদ্দশাতেই এখানে ছুটে আসেন সাহাবায়ে কেরামের কাফেলা।

প্রাচীন ভারতীয় পা-ুলিপি থেকে জানা যায়, কেরালার রাজা চেরামন পেরুমল আরব বণিকদের কাছে ইসলামের অনুপম সম্প্রীতি দেখে ভীষণ আকৃষ্ট হন। এর পরিপ্রেক্ষিতে তিনি আরব মুসলিম বণিকদের সঙ্গে মক্কা নগরীতে গিয়ে ইসলাম গ্রহণ করেন এবং তাজউদ্দিন নাম ধারণ করেন। বিখ্যাত হাদিসগ্রন্থ মুসতাদরাকে হাকিমে হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুল (সা.)-এর কাছে ভারতবর্ষের রাজা আদার আচার ভর্তি একটি কলসি উপহার পাঠান। রাসুল (সা.) প্রত্যেককে এক টুকরো করে খেতে দেন। আমাকেও এক টুকরো দিয়েছিলেন।

একাধিক ঐতিহাসিকের ভাষ্য অনুযায়ী, হাদিসে উল্লিখিত ভারতীয় রাজা হলেন কেরালার রাজা চেরামন পেরুমল। ঐতিহাসিক তথ্যমতে এবং প্রজন্ম-পরম্পরায় কেরালার মুসলমানদের কাছে জনশ্রুতিও রয়েছে যে, রাজা চেরামন পেরুমল মহানবী (সা.)-এর আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেন। তিনি তার রাজ্যের ধর্মীয় পুরোহিতদের কাছে এ অদ্ভুত রহস্যের ব্যাপারে জানতে চান। তখন তারা তাকে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনি আরব মুসলিম বণিকদের কাছে ওই ঘটনার সত্যতা ও রহস্য জানতে পারেন। এরপর তার উত্তরসূরিদের কাছে রাজ্যের দায়িত্বভার অর্পণ করে আরব বণিকদের সঙ্গে তিনি মক্কা গমন করেন এবং রাসুল (সা.)-এর দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেন।History

ইসলাম গ্রহণের পর চেরামন পেরুমল সেখানে কয়েক দিন অবস্থান করেন। অতঃপর ১৪ জনের একটি কাফেলা নিয়ে কেরালার উদ্দেশে রওনা হন। সেই কাফেলায় সাহাবি মালিক বিন দিনার (রা.) ও হাবিব বিন মালিক (রা.) ছিলেন। ওমানের জিফার অঞ্চলে পৌঁছার পর চেরামন পেরুমল হঠাৎ অসুস্থ হয়ে যান। ক্রমেই অসুস্থতা বৃদ্ধি পায় এবং তিনি মৃত্যুশয্যায় পতিত হন। তখন তিনি মালিক বিন দিনার মারফত তার আত্মীয়স্বজনদের কাছে একটি পত্র লিখে অসিয়ত করেন, তারা যেন এ কাফেলাটিকে যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করে।

কেরালার শাসকরা মুসলিম কাফেলাকে অত্যন্ত সম্মানের সঙ্গে বরণ করে নেন। ইসলাম প্রচারের সুবিধার্থে মসজিদ নির্মাণের অনুমতিও দেন। তাদের অনুমতির পর একটি মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটির নামকরণ করা হয় রাজা চেরামনের নামানুসারে, চেরামন জুমা মসজিদ। সাহাবি মালিক বিন দিনার ছিলেন এই মসজিদের প্রথম ইমাম ও তত্ত্বাবধায়ক। তার পরবর্তী সময়ে হাবিব বিন মালিক এই মসজিদের ইমাম ও তত্ত্বাবধায়ক নিযুক্ত হন।

ইতিহাস থেকে জানা যায়, এই মসজিদটি বেশ কয়েকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। বিশেষ করে ২০০১ সালে মসজিদের সামনের অংশ ভেঙে আয়তন সম্প্রসারিত করা হয়। তবে প্রাচীন মসজিদের অভ্যন্তরীণ অংশ, মিহরাব ও মিনার এখনো আগের মতোই অক্ষত রয়েছে। মসজিদের বহির্ভাগ কংক্রিট দিয়ে তৈরি করা হয়। অজু করার জন্য তখনকার নির্মিত পুকুর এখনো আগের মতোই আছে। মসজিদের পাশে খালি জায়গায় ২টি কবর রয়েছে। জনশ্রুতি আছে যে, কবর দুটির একটি হলো হাবিব বিন মালিক (রা.)-এর। আর অপরটি তার স্ত্রী হুমায়রার।History

মসজিদটির ভেতরে পিতলের নির্মিত একটি প্রদীপ রয়েছে। শোনা যায়, এটি হাজার বছর ধরে প্রজ্বলিত রয়েছে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ এ প্রদীপটি জ্বালিয়ে রাখার জন্য স্বতঃস্ফূর্তভাবে তেল সরবরাহ করে থাকেন।

এখানে সাহাবায়ে কেরামের আগমন ঘটেছে। এটি ঐতিহাসিক একটি স্থান এবং ভারতবর্ষের ইসলামী ঐতিহ্যের স্মারক। বিশে^র অনেক দেশ থেকে বিখ্যাত ব্যক্তিরা এ মসজিদ পরিদর্শন করতে আসেন। বিশেষ উপলক্ষে, বিশেষ করে শবেবরাত ও শবেকদরে বিপুল সংখ্যক মুসল্লি ইবাদত-বন্দেগির উদ্দেশে এই মসজিদে আগমন করেন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বগুড়ায় বসেছিল নক্ষত্রের মেলা

নবীযুগে ভারতে নির্মিত প্রথম মসজিদ

Update Time : ০৭:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬