পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘মধ্যেপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পৃথিবীর সব দেশেই পড়েছে। খোঁজ নিয়ে দেখেন- পৃথিবীর সব দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশ সরকার, বিএনপি সরকার তেলের দাম বাড়ায়নি।’
শনিবার (৪ এপ্রিল) বিকালে ফরিদপুরের সালথা উপজলার টেকনিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় শামা ওবায়েদ আরো বলেন, ‘সালথা-নগরকান্দায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কৃষক যাতে পেঁয়াজের ন্যায্যমুল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে।’
‘কিছু অসাধু ব্যবসায়ী তেল ক্রয় করে মজুদ করছে। মানুষ চাহিদা থেকে অতিরিক্ত তেল ক্রয় করছে। একবারের জায়গায় পাঁচবারও তেল ক্রয় করছে। মূলত বাংলাদেশে তেলের কোন সংকট নেই।’
এ সময় ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















