০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ আসনের উপনির্বাচন, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত মাঠে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

নির্বাচন উপলক্ষ্যে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ইতোমধ্যে তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।

বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Update Time : ০৬:১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬