০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

পাঁচ স্বভাবের মানুষ জান্নাতে যাবে

 নাহিদ হাসান

পৃথিবীর নশ্বরতা ও জীবনের সীমাবদ্ধতা মানুষকে সবসময় এমন এক চিরস্থায়ী ঠিকানার স্বপ্ন দেখায়, যেখানে ক্লান্তি নেই, বিষণœতা নেই। বিশ্বাসীদের সেই পরম আকাক্সিক্ষত গন্তব্যই হলো জান্নাত। এটি কেবল একটি পুরস্কারের নাম নয়, বরং স্রষ্টার সঙ্গে সৃষ্টির মহামিলন ও অবারিত আনন্দের এক মহোৎসব। আমরা অনেক সময় মনে করি, জান্নাত প্রাপ্তি হয়তো কেবল অনেক বড় বড় ইবাদতের মাধ্যমেই সম্ভব, কিন্তু ইসলামের সৌন্দর্য হলো, এটি জীবনের অতি সাধারণ ও ছোট ছোট আচরণের মাঝেও মহত্তম প্রাপ্তির পথ বাতলে দেয়। জান্নাতে রয়েছে এমন সুখ-শান্তি, যা কোনো হৃদয় কল্পনা করেনি এবং কোনো চোখ দেখেনি। জান্নাতে থাকবে উন্নতমানের আসন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘জান্নাতিদের তাদের ধৈর্যের প্রতিদানস্বরূপ প্রাসাদ দেওয়া হবে। তাদের সেখানে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে। সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। আশ্রয়স্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম।’ (সুরা ফুরকান, আয়াত ৭৫-৭৬)

হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতের সুঘ্রাণ ৫০০ মাইল দূর থেকে পাওয়া যাবে। জান্নাতিরা নানা ধরনের ফলফলাদি ভক্ষণ করবে। তারা হবে ৬০ হাত লম্বা এবং ১৪ তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের উন্নতমানের পোশাক পরিয়ে দেওয়া হবে। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী, জান্নাতে জান্নাতিদের জন্য ফলমূল ও কাক্সিক্ষত সব কিছু থাকবে। জান্নাত লাভের জন্য ইমান, নামাজ ও রোজার পাশাপাশি সহজ ও ছোট ছোট অনেক আমল রয়েছে। এখানে কয়েকটি স্বভাব বা আমল উল্লেখ করা হলো, যেসবের মাধ্যমে আমরা জান্নাতের অধিকারী হতে পারব।

অসহায় হওয়া : জান্নাতে গরিব-মিসকিন, ফকির, পরমুখাপেক্ষী ও দুর্বল লোকদের সংখ্যাধিক্য থাকবে। পক্ষান্তরে যারা তাদের বিপরীত হবে অর্থাৎ অহংকারী, দুশ্চরিত্র ও ঝগড়াটে ব্যক্তিরা জাহান্নামে যাবে। হজরত হারেসা ইবনে ওহাব (রা.) নবী কারিম (সা.)-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, ‘আমি কি তোমাদের জান্নাতি লোকদের গুণাবলির কথা বলব না? সাহাবিরা বললেন, হ্যাঁ, বলুন। তিনি বললেন, প্রত্যেক দুর্বল, মানুষের চোখে তুচ্ছ বা হেয়, কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবেন। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদের জাহান্নামি লোকদের কথা বলব না? তারা বললেন, হ্যাঁ, বলুন। তিনি বললেন, প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র ও অহংকারী ব্যক্তি।’ (সহিহ মুসলিম, হাদিস ২৮৫৩)

নম্র-ভদ্র হওয়া : নম্র-ভদ্র, মানুষের কাছে গ্রহণযোগ্য ও মানুষের কাছের লোক, যাকে মানুষ বিপদ-আপদে কাছে পায়, এমন খোশমেজাজ ও ভালো লোক জান্নাতে প্রবেশ করবে। এ ধরনের লোকের জন্য মহান আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। হজরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নরম দিলের মানুষ এবং মানুষের সঙ্গে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।’ (মুসনাদে আহমদ, হাদিস ১/৪১৫)

নবীজির অনুসরণ করা : যে ব্যক্তি রাসুল (সা.)-কে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যে রাসুল (সা.)-এর অনুসরণ করবে না, সে জাহান্নামে যাবে। সুতরাং হজরত রাসুল (সা.)-এর অনুসরণ দ্বারাই জান্নাতে প্রবেশ করা যাবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে ওই সব লোক ছাড়া, যারা অস্বীকার করে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! কে অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি (অবাধ্যতা) করে সে অস্বীকার করে। (সহিহ বুখারি, হাদিস ৭২৮০) মানুষ যত আমলই করুক না কেন, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর নবীজির সুপারিশ লাভের জন্য তার সুন্নত অনুসরণের কোনো বিকল্প নেই।

সুন্নত নামাজ আদায় করা : মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত সুন্নত নামাজ (ফজরের পূর্বে দুই রাকাত, জোহরের পূর্বে চার রাকাত, পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত সুন্নত) আদায় করে সে জান্নাতে যাবে। হজরত রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে প্রতিদিন ফরজের সঙ্গে সঙ্গে বারো রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। (সহিহ মুসলিম, হাদিস ৭২৮)

এতিম প্রতিপালন করা : এতিম প্রতিপালনকারীরা জান্নাতে যাবে। হজরত রাসুল (সা.) তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী, যারা এতিম প্রতিপালন করবেন তারা জান্নাতে হজরত রাসুল (সা.)-এর সঙ্গে থাকবেন। এক হাদিসে রাসুল (সা.) বলেন, আমি এবং এতিম প্রতিপালনকারী জান্নাতে এমন কাছাকাছি থাকব, এই বলে তিনি হাতের মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল কাছাকাছি করে দেখান।

প্রত্যেক মুসলমানেরই ইচ্ছা থাকে জান্নাতে যাওয়ার। কিন্তু প্রত্যেকেই জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আমল করতে পারেন না। ইসলামের মৌলিক ইবাদতগুলো পালনের সঙ্গে সঙ্গে উল্লিখিত আমলগুলো করতে পারলে আশা করা যায়, মহান আল্লাহ আমাদের পরকালে জান্নাত দান করবেন। তাই আসুন, নামাজ, রোজা এবং সামর্থ্য থাকলে হজ ও জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে উল্লিখিত আমলগুলোর প্রতি মনোযোগী হই। এ ছাড়া অপরের সঙ্গে ভালো ব্যবহার, পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীর অধিকার রক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে আশা করা যায়, মহান আল্লাহ পরকালে আমাদেরকে জান্নাত দান করবেন।

লেখক : মাদ্রাসাশিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

পাঁচ স্বভাবের মানুষ জান্নাতে যাবে

Update Time : ০৭:২৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬