০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ঈদে বেড়াতে যেতে পারেন রূপগঞ্জের দর্শনীয় পার্কে

বাড়ির কাছে আরশিনগর। আপনি যদি একদিনে ঘুরে আবার নিজ বাসায় ফিরতে চান, তাহলে ঘুরে আসতে পারেন ঢাকার পাশের রূপগঞ্জে। ইট-পাথরের চাপা থেকে একটু স্বঃস্তির নিঃশ্বাস ফেলতে ক্ষণিকের জন্য রূপগঞ্জের নির্মল পরিবেশে বেড়াতে যেতে পারেন। এতে আপনার সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হবে।

এখানে বেশ কয়েকটি পার্ক, রিসোর্ট রয়েছে। রয়েছে পূর্বাচল উপশহরের মতো অপরূপ দৃশ্যের কয়েকটি স্থান। রয়েছে নয়নাভিরাম জমিদার বাড়ি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কোলঘেঁষা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে বইছে উৎসবের আমেজ।

পূর্বাচল নতুন শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পার্ক ও রিসোর্টগুলো ইতিমধ্যে শেষ করেছে তাদের সার্বিক প্রস্তুতি। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়েছে নানা উদ্যোগ। পূর্বাচলের বিভিন্ন সেক্টরজুড়ে আলোঝলমলে পরিবেশ তৈরি করা হয়েছে।
দাউদপুরের সুমাত্রা কিংডম, জিন্দা পার্ক, গোলাকান্দাইলের সুবর্ণ গ্রাম, গুতিয়াবোর সি-শেল পার্কসহ জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয়েছে অপরূপ সাজে।

রাইড সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্ণিল আলোকসজ্জায় নতুন রূপ পেয়েছে এসব স্থান। প্রতিবছরের মতো এবারও ঈদকে ঘিরে রূপগঞ্জ হয়ে উঠছে ভ্রমণপিপাসুদের অন্যতম গন্তব্য।
প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিনোদনের সমন্বয়ে গড়ে ওঠা এ জনপদে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভিড় করেন। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে স্থানীয় বিনোদন কেন্দ্রগুলোও এবার এনেছে নতুনত্ব।

রূপগঞ্জের অন্যতম আকর্ষণ পূর্বাচলের ৩০০ ফিট সড়ক সংলগ্ন নীলা মার্কেট, জিয়া চত্বর,ফারুক মার্কেট, ১১ নম্বর সেক্টর, ২১ নম্বর লেক।

ঈদ উপলক্ষে এখানে বসে মেলার মতো আয়োজন, যেখানে গ্রামীণ আবহের সঙ্গে আধুনিক বিনোদনের মিশেলে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। ফলে দর্শনার্থীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।
এ ছাড়া দাউদপুরে শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা সুমাত্রা কিংডম, জিন্দা এলাকায় জিন্দা পার্ক, মাহনা এলাকায় সুবর্ণগ্রাম, পূর্বাচল ৩ নম্বর সেক্টরের পাশে সি-শেল পার্ক, মুড়াপাড়ার রাসেল পার্ক, পলখানের নিঝুম পল্লী এবং কাঞ্চনের পন্ডস গার্ডেনসহ বিভিন্ন বিনোদন স্পট প্রস্তুত রয়েছে দর্শনার্থীদের বরণ করে নিতে।

পার্ক ও রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ঈদে বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে তারা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি স্থানে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। নিরাপত্তা কর্মী বাড়ানোর পাশাপাশি জরুরি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

সি শেল পার্কের ম্যানেজার জয়নাল বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে। বিশেষ করে টানা ছুটি এবং আবহাওয়া বৃষ্টিচ্ছন্ন হলেও মানুষের আগ্রহ বেশি থাকবে বলে মনে তিনি আশা রাখেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঈদে মানুষের ভিড় বাড়বে—এটি মাথায় রেখে আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পরিবার নিয়ে ঘুরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদে বেড়াতে যেতে পারেন রূপগঞ্জের দর্শনীয় পার্কে

Update Time : ০৮:২৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬