০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বেতাগী উপজেলাতেই পানিশূন্য খাঁ খাঁ ২৭ খাল

শীত মৌসুম আসতে আসতেই পানি শুকিয়ে তলদেশ বেরিয়ে পড়ে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার খালগুলোর। কোনো কোনো খালে কিছুটা পানি থাকলেও তা তলানিতে। খালগুলো দ্রুত খননের দাবি স্থানীয়দের।

উপজেলা মৎস্য অফিসের তথ্যানুসারে, একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়ন ও দেড় লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত বেতাগী উপজেলায় ৪০টি খাল, সাতটি বিল, পাবনভূমি ১৪টি, ১১ হাজার ৬২৩টি পুকুর রয়েছে।

উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে একটি নদী। ২০২৫-২৬ অর্থবছরে ৩৫৭৪ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। জনপ্রতি দৈনিক মাছের চাহিদা ৬৫ গ্রাম। সে হিসেবে এ উপজেলায় মোট জনসংখ্যার বার্ষিক মাছের চাহিদা ২৯০০ মেট্রিক টন।

চাহিদা মিটিয়ে বছরে উদ্বৃত্ত থাকে ৬৭৪ মেট্রিক টন।
সূত্র জানায়, ৪০টি খালের মধ্যে শুকনো মৌসুমে (অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত) ২৭টি খাল শুকিয়ে যায়। এসব শুকনো খালের সঙ্গে যুক্ত কৃষক ও জেলে পরিবারগুলো এ মৌসুমে দুর্ভোগে থাকে। দুর্ভোগে থাকা এসব মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার।

যেসব খাল শুকিয়ে যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিবিচিনি ইউনিয়নের কারিকরপাড়া খাল, গড়িয়াবুনিয়া খাল, নাপিতখালী খাল, নোমোর খাল, সিদ্ধান্তের খান; বেতাগী সদর ইউনিয়নের কবিরাজের খাল, বাসন্ডা খাল, বেড়েরধন খাল, লক্ষ্মীপুরা খাল এবং হোসনাবাদ ইউনিয়নের উত্তর কাটাখালী, ধনমানিক চত্রা, জলিসা, তালবাড়ি খাল, মোকামিয়া খাল, কাজিরাবাদ খাল ও ভোড়া কালিকা বাড়ি খাল উল্লেখযোগ্য।

সরেজমিন বেশ কয়েকটি খাল ঘুরে জানা যায়, এসব খালের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় কৃষক ও জেলে পরিবারকে জীবিকা নির্বাহে এ সময় পেশা বদল করতে হয়।

বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের জেলে মোশারেফ হোসেন বলেন, এবার আমাদের খুব কষ্ট হচ্ছে। কোনো খাল-বিল, এমনকি বেড়েরধন নদীতে পর্যন্ত পানি নেই। এ নদীতে ১৫ বছর আগেও লঞ্চ চলাচল করত কিন্তু পলি জমে ভরাট হওয়ায় এখন ভাটির সময় নৌকা চলাচল করতে পারে না।

মাছ ধরতে পারছি না, বেকার দিন কাটাচ্ছি।
একই এলাকার জেলে লিটন হাওলাদার বলেন, খালে পানি নেই, এ অবস্থায় পরিবারের সদস্যদের দিন কাটছে অর্ধাহার-অনাহারে।

পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঢালীপাড়া গ্রামের ভবরঞ্জন ঢালী বলেন, ছোটখাটো খাল ও নদীতে পানি নেই, মাছও নেই। তাই এ সময় শিশুদের খেলনা ফেরি করে কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।

এসব খালের ২৪টি স্লুইসগেট দিয়ে পানি ওঠানামা করছে। স্লুইসগেটে লোহার পেট বসিয়ে পানি ওঠানামা করানো হচ্ছে। স্রোত না থাকায় ২৪টি খাল পলি পড়ে শুকিয়ে গেছে।

মোকামিয়া ইউনিয়নের করুণা গ্রামের বাসিন্দা সত্তরোর্ধ্ব আলহাজ রুস্তম আলী সিকদার বলেন, করুনা গ্রামের তালবাড়ি খালে একসময় প্রচুর মাছ ধরত জেলেরা, এখন পলি পড়ে ভরাট হয়ে গেছে। এ ছাড়া গ্রামের মানুষ পানির অভাবে শীতকালীন শাকসবজি ভালোভাবে চাষ করতে পারছে না। দুই যুগ আগের এ খালের বাস্তবতা বর্তমানে স্মৃতি আর গল্পে পরিণত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তুরান বলেন, মাছ ধরা নিষিদ্ধের সময় উপজেলার তিন হাজার ৩০০ জনকে সহায়তার চাল দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মসূচির আওতায় গত ২০২৪-২৫ অর্থবছরে ১০টি খালের খননকাজ সম্পন্ন হয়েছে। ২০২৫-২৬ এ উপজেলার খননযোগ্য বাকি খালগুলোর তালিকা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে পর্যায়ক্রমে খালগুলো খনন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বেতাগী উপজেলাতেই পানিশূন্য খাঁ খাঁ ২৭ খাল

Update Time : ০৮:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬