০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে আপন দুই ভাইয়ের পুকুর ও ফসলি জমিতে বৈদ্যুতিক সেচ পাম্প নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগে দাবি করা হচ্ছে, তাকে ছোট ভাই মজনু মিয়া পরিকল্পিত ভাবে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিহতের নাটক সাজানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

জানা গেছে, তাড়াশ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রইচ উদ্দিন ও মজনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ ও ফসলি জমিতে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গত বুধবার (১১ মার্চ) রইচ উদ্দিনের প্রায় ৪০ শতাংশ মাছ চাষের পুকুরে জোরপূর্বক মাছ ধরে নেন তার সহদোর ভাই আব্দুল লফিত, মজনু ও মোতালেব। মাছ ধরায় বাধা দিলে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রইচ উদ্দিনকে বেধরক মারধর করেন। পরে তাড়াশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ নিয়ে রইচ উদ্দিন সেদিন বাদী হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করলে ছোট ভাই মজনু ৭ দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দেন। তার তিনদিন পরই গত শুক্রবার রইচ উদ্দিনকে তার বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের ঘরে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। যা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন রইচ উদ্দিনের ছেলে-স্ত্রী ও আত্মীয় স্বজন।

মৃত রইচ উদ্দিনের ছেলে মো. সিয়াম হোসেন দাবি করে জানান, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ আমার বাবা ১৫ বছর ধরে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের মাধ্যমে প্রায় ১২০ থেকে ১৩০ বিঘা ফসলি জমিতে পানি দেন। মজনু মিয়ার কাছে থেকে লোকজন পানি নেন না। এ নিয়ে মাঝে মধ্যেই বাবার ওই মজনু কাকার তর্ক ও বাকবিতণ্ডা হয়েছে। আবার তাদের পুকুরে মাছ ধরায় বাধা দেওয়ায় আমার বাবাকে প্রচুর মেরেছিলেন। যা নিয়ে থানায় অভিযোগ করেন বাবা। তারপর থেকে তিনি ৭ দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দেন। আর গত শুক্রবার (১৩ মার্চ) বাবাকে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এদিকে অভিযুক্ত মজনু মিয়া জানান, ও আমার নিজের ভাই। ভাই হয়ে কি নিজের ভাইকে মারতে পারে। এখন মানুষ নানা কথা বলছে। আমরা এখন কিছুই বলতে পারছি না। কি আর কমু। ভাই মরে গেছে আমাদের দেহ ফেটে যাচ্ছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরে সে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

Update Time : ০৮:১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬