০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা

ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবসে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপক্ষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। শিগগির এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করা হবে।

কোন বিশ্ববিদ্যালয়ে কে নিয়োগ পেলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. রইছ উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক নুরুল ইসলাম।

অপরদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন এবং সদ্য পদত্যাগ করা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হবেন।

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বিএনপিপন্থি সাদা দলের সাবেক আহ্বায়ক। রাবির উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীনও বিএনপিপন্থি। তিনি বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চবিতে উপাচার্য নিয়োগ পাওয়া অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সিনিয়র সহ-সভাপতি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা

Update Time : ০৮:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬