০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেরপুর ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুরে তিনি বগুড়ার মহাস্থান শাহ সুলতান (রা.) মাজার মসজিদে নামাজ পড়তে গিয়ে এ কথা বলেন তিনি।

মীর শাহে আলম জানান, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের আওতায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোপালবাড়ী গ্রামকে বেছে নেওয়া হয়েছে। ওই গ্রামে বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন সমাজসেবা বিভাগে কর্মরতরা।

এদিকে ফ্যামিলি কার্ড বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসককে জেলা কমিটির সভাপতি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।

তথ্য সংগ্রহকারীরা জানান, জেলার মধ্যে প্রথম পাইলট প্রকল্প হিসেবে সদরের গোপালবাড়ীকে নেওয়া হয়েছে। ওই গ্রামে মোট ৮০৫টি পরিবার রয়েছে। তাদের মধ্যে থেকে হতদরিদ্র, অতিদরিদ্র এবং আর্থিক ঝুঁকিপূর্ণ যেসব পরিবার রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে এর আওতাভুক্ত করা হচ্ছে। ওই পরিবারের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অন্য কোনো ভাতা পান কিনা এ ধরনের ৪৭টি তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।

বগুড়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ফ্যমিলি কার্ড পাবেন পরিবারের নারীরা, তাই নারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নারীরা প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬