০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সংসদ বসছে ১২ মার্চ, সেদিনই স্পিকার-ডেপুটি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।’

তিনি বলেন, ‘আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন- অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে- সেগুলো উপস্থাপন করা হবে। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা বন্ধের আহ্বান জানাল রাশিয়া

সংসদ বসছে ১২ মার্চ, সেদিনই স্পিকার-ডেপুটি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬