০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%

শেরপুর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশন দলভিত্তিক এ পরিসংখ্যান প্রকাশ করে।

ইসির তথ্য অনুযায়ী, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

কোন দল কত শতাংশ ভোট পেল
ইসির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ৪৯ দশমিক ৯৭ শতাংশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৩১ দশমিক ৭৬ শতাংশ

স্বতন্ত্র প্রার্থী: ৫ দশমিক ৭৯ শতাংশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩ দশমিক ০৫ শতাংশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২ দশমিক ৭০ শতাংশ

বাংলাদেশ খেলাফত মজলিস: ২ দশমিক ০৯ শতাংশ

এ ছাড়া অন্যান্য ছোট দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে।

উল্লেখ্য, ১৯৯টি আসনে প্রার্থী দিলেও সাবেক সরকারি দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

মো. আখতার আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, জানান—নির্বাচনের স্বচ্ছতা ও পরিসংখ্যানগত নির্ভুলতা নিশ্চিত করতেই দলভিত্তিক এই ভোটের হার চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%

Update Time : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬