শেরপুর নিউজ ডেস্কঃ
বেশ কয়েকজন প্রার্থী এবার নির্বাচনি ব্যয় মেটাতে অনুদানের মাধ্যমে টাকা জোগাড় করেছেন। যাকে বলা হয় ক্রাউড ফান্ডিং। তবে এবার এমন একজন প্রার্থীর খোঁজ মিলেছে যিনি শ্রমজীবী মানুষের কাছ থেকে মাটির ব্যাংকের মাধ্যমে টাকা সংগ্রহ করেছেন। তিনি হলেনÑ বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে বাসদের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনীষা। ওই নির্বাচনে মাটির ব্যাংকের টাকায় নির্বাচনি ব্যয় নির্বাহের উদ্যোগকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনি তহবিল সংগ্রহের প্রক্রিয়াটি মানুষের নজর কেড়েছিল। মাটির ব্যাংকে সাধারণ মানুষের জমানো টাকায় চলেছিল তার নির্বাচনি কার্যক্রম।
মনীষা একই প্রক্রিয়ায় মাটির ব্যাংকে নির্বাচনি তহবিল সংগ্রহ করছেন। প্রচার শুরুর আগেই কয়েকশ ছোট মাটির ব্যাংক তুলে দিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। অর্থদাতাদের বেশির ভাগই ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও বিভিন্ন কারখানার শ্রমিক। অনেক শ্রমিক খুশি মনে টাকা দিয়ে মনীষা চক্রবর্তীকে সহযোগিতা করছেন। কারণ শ্রমিক, ভ্যানচালক, রিকশাচালকেরা যখন নিপীড়ন বা হয়রানির শিকার হয়েছেন, মনীষা তাদের পাশে দাঁড়িয়েছেন। শ্রমজীবী মানুষের অধিকারের জন্য আন্দোলন করে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।
এ রকম আরও একজন গরিব প্রার্থীর সন্ধান পাওয়া গেছে। তিনি হলেন ঢাকা-১২ আসনে আমজনতার দলের প্রার্থী তারেক রহমান। যিনি নির্বাচন করছেন প্রজাপতি মার্কা প্রতীক নিয়ে। ইসির হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সবচেয়ে গরিব প্রার্থী। তার নামে গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট কিছুই নেই। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা তারেক ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকার সম্পদ দেখিয়েছেন। আর বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। রাজধানী ঢাকায় নগরবাসীর অধিকারের পক্ষে সব সময় সোচ্চার থেকে পরিচিতি পেয়েছেন জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। তিনি ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জগে করে ওয়াসার নোংরা পানি নিয়ে ওয়াসার এমডিকে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন তিনি। সেই ঘটনা আলোচনা তৈরি করেছিল। অবহেলিত জুরাইনের অলিগলিতে তিনি মানুষের সংকট-সমস্যায় পাশে দাঁড়ান সব সময়। শুধু নিজের এলাকার জন্য একজন মানুষ কতটা নিবেদিত হতে পারে, তা মিজানুর রহমানকে না দেখলে বোঝা সম্ভব নয়। মিজানুর রহমানও ফেসবুকে ঘোষণা দিয়ে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনি খরচ সংগ্রহ করছেন। অনেকেই এগিয়ে এসেছেন। এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকা সংগ্রহ হয়েছে তার।



Users Today : 85
Users Yesterday : 133
Users Last 7 days : 907
Users Last 30 days : 4960
Users This Month : 347
Users This Year : 13834
Total Users : 535154
Views Today : 146
Views Yesterday : 191
Views Last 7 days : 1453
Views Last 30 days : 7572
Views This Month : 537
Views This Year : 22420
Total views : 812535
Who's Online : 1