Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক:

জাপানের সঙ্গে ঐতিহাসিক এক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে এই চুক্তি স্বাক্ষর করে দুই পক্ষ।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক, কারণ এটিই বাংলাদেশের ইতিহাসের প্রথম ইপিএ বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এই চুক্তির ফলে বাংলাদেশ এই দেশে গার্মেন্টসসহ ৭৩৭৯টি পণ্যের রফতানি সুবিধা পাবে কোনো শুল্ক ছাড়াই, আর এতে কোনো প্রকার জটিল শর্তও জুড়ে দেওয়া হয়নি বলে জানায় তথ্য অধিদপ্তর। এর বিনিময়ে বাংলাদেশ জাপানকে দেবে ১ হাজার ৩৯ টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা।

চুক্তি জাপানে বাংলাদেশি পেশাদারদের জন্য ১২০টি উপ-খাত উন্মুক্ত করবে। পাশাপাশি বাংলাদেশ জাপানি সংস্থাগুলির জন্য ৯৭টি উপ-খাত উন্মুক্ত করবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us