০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পাকিস্তানে ২৫ দিনব্যাপী আওয়ামী থিয়েটার ফেস্টিভ্যাল শুরু

শেরপুর নিউজ ডেস্ক:
পাকিস্তানের করাচিতে আর্টস কাউন্সিল অব পাকিস্তানের উদ্যোগে শুরু হয়েছে ২৫ দিনব্যাপী আওয়ামী থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬। মঙ্গলবার (২০ জানুয়ারি) উৎসবের উদ্বোধন করা হয়। এই উৎসবে উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, সেরাইকী, বেলুচি ও মেমন ভাষায় বিনামূল্যে মঞ্চস্থ হবে মোট ২৯টি নাটক।

উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় উর্দু নাটক ‘সিধি জিলেবি’। নাটকটি এক খাজা সিরার গল্প নিয়ে নির্মিত, যিনি এক কিশোরকে অভিনেতা বানাতে নিজের সবকিছু ত্যাগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ধ প্রদেশের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সৈয়দ জুলফিকার আলী শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্টস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ আহমেদ শাহ, ড্রামা কমিটির চেয়ারম্যান শেহজাদ রাজা নকভি, সেক্রেটারি ইজাজ ফারুকি এবং নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। রমজানের আগেই উৎসবটি শেষ হবে। প্রতিদিন রাত ৮টায় আর্টস কাউন্সিল অডিটোরিয়াম–২-এ নাটক মঞ্চস্থ হবে। শনিবার ও রোববার অতিরিক্ত প্রদর্শনীও থাকছে। উৎসবের সব নাটক দর্শকদের জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী সৈয়দ জুলফিকার আলী শাহ বলেন, মঞ্চনাটকের বরেণ্য শিল্পীরা যুগের পর যুগ মানুষের স্মৃতিতে বেঁচে থাকেন। তিনি পাকিস্তানের প্রয়াত কৌতুক অভিনেতা উমর শরিফের উদাহরণ টেনে বলেন, শিল্পীর কাজই তাকে অমর করে তোলে। তিনি করাচিবাসীকে নিয়মিত নাটক দেখার আহ্বান জানান এবং তরুণ শিল্পীদের প্রবীণ শিল্পীদের কাছ থেকে শেখার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, সিন্ধ সরকার ভবিষ্যতেও শিল্পীদের পাশে থাকবে এবং উৎসবের সমাপনী অনুষ্ঠানে শিল্পীদের জন্য নতুন ঘোষণা দেয়া হবে। পাশাপাশি তিনি সিন্ধজুড়ে সাংস্কৃতিক কার্যক্রম ও ঐতিহ্যবাহী সামাজিক আড্ডা পুনরুজ্জীবনের উদ্যোগের কথাও তুলে ধরেন।

আর্টস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ আহমেদ শাহ জানান, এই উৎসবে অভিনেতা, পরিচালক, নাট্যকার, সেট ডিজাইনার ও কারিগরি কর্মীসহ মোট ৪০০ থেকে ৫০০ জন মানুষ যুক্ত রয়েছেন। তিনি বলেন, বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখার মাধ্যমে থিয়েটারকে সবার জন্য উন্মুক্ত করাই এই উৎসবের মূল লক্ষ্য। তার ভাষায়, আর্টস কাউন্সিলের প্রায় ৯০ শতাংশ কার্যক্রমই টিকিট ছাড়াই দর্শকদের জন্য আয়োজন করা হয়।

উৎসবজুড়ে অভিজ্ঞ ও নবীন পরিচালকদের নাটক মঞ্চস্থ হবে, যা পাকিস্তানের সমসাময়িক থিয়েটারের বৈচিত্র্য তুলে ধরবে। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ‘মির্জা গালিব ইন করাচি’, ‘হোতা হ্যায় শব-ও-রোজ তামাশা মেরে আগে’, ‘বহত হো গেয়ি বেগম’, ‘ইয়ে কাইসা দৌর হ্যায়?’, ‘রব দিয়ান রহমতান’ (পাঞ্জাবি), ‘পাঞ্জো থিনো কারো’ (মেমন), ‘পরদেশ’ (সেরাইকী), ‘কান্দানা বিয়ায়’ (বেলুচি), ‘দিল জি দুনিয়া’ (সিন্ধি) এবং ‘মুঝ মে তু মওজুদ’।

সংস্কৃতি ও নাট্যাঙ্গনের সঙ্গে জড়িতরা বলছেন, আওয়ামি থিয়েটার ফেস্টিভ্যাল করাচির সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ২৫ দিনব্যাপী আওয়ামী থিয়েটার ফেস্টিভ্যাল শুরু

Update Time : ০৭:৩৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬