০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্বাচনকে একটি ঐতিহাসিক অর্জনে রূপ দিতে হবে: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা সরকারের মূল দায়িত্ব। এটি জাতির জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে নির্বাচনকে একটি ঐতিহাসিক অর্জনে রূপ দিতে হবে।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সংক্রান্ত গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন যেন কোথাও কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ২০২৬ সালের নির্বাচন এমন হতে হবে, যা ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আজ থেকেই ধাপে ধাপে প্রস্তুতি ও পরীক্ষা শুরু হলো। ১২ ফেব্রুয়ারি হবে চূড়ান্ত পর্ব। এখন সবচেয়ে বড় নির্দেশ হচ্ছে, নির্বাচন কমিশনের নির্দেশ। সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূল সমন্বয়কের ভূমিকা পালন করবে। এ নির্বাচনে প্রচলিত চ্যালেঞ্জের পাশাপাশি নতুন করে প্রযুক্তিগত চ্যালেঞ্জও যুক্ত হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বিবেচিত হবে। ফলে প্রয়োজন হলে তারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবে।

সভায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত ৫৯ রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে ২৬টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৩০০ সদস্যের পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৫৬ জন ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন। তাদের দুজন প্রতিনিধি মনোনয়নপত্র-সংক্রান্ত আপিল প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন।

তিনি আরও জানান, বুধবার মধ্যরাত থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। সাইবার স্পেসে অপতথ্য একটি বড় চ্যালেঞ্জ হওয়ায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাঁর মন্ত্রণালয় কাজ করছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া তিন হাজার ৬১৯টি অস্ত্রের মধ্যে দুই হাজার ২৫৯টি উদ্ধার হয়েছে, যা লুট হওয়া অস্ত্রের ৬২.৪ শতাংশ। একই সময়ে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া গোলাবারুদের পরিমাণ চার লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড। এর মধ্যে দুই লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার হয়েছে, যা লুট হওয়া গোলাবারুদের ৫২ শতাংশ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্য ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান করবেন। ফলে চাইলেই কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিতে পারবে না। কাউকে কেন্দ্রের ভেতর বেআইনি কাজ করতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন, বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সরাসরি তদারকি করা হবে। ভোটের চার দিন আগে বাহিনী মোতায়েন শুরু হবে এবং ভোটের পর সাত দিন তারা মাঠে থাকবে।

ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

নির্বাচনকে একটি ঐতিহাসিক অর্জনে রূপ দিতে হবে: প্রধান উপদেষ্টা

Update Time : ০৭:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬