Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

নবম পে স্কেলে বৈশাখী ভাতা নিয়ে সুখবর

 

শেরপুর নিউজ ডেস্ক:

নবম পে স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন)। আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে।

সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে।

পে কমিশনের একজন সদস্য বলেন, বৈশাখী ভাতা বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। তবে ঈদ বোনাস আগের মতোই থাকবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us