০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সার্ক পুনরুজ্জীবনের তাগিদ প্রধান উপদেষ্টার

শেরপুর নিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে— সার্কের চেতনা এখনো জাগ্রত ও সক্রিয় রয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশে আগত আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন— পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ।

প্রেস সচিব জানান, বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ ছাড়া বৃহস্পতিবার বিকালে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, এসব সাক্ষাতে প্রধান উপদেষ্টা সবার কাছে একই বার্তা দিয়েছেন— যেকোনো উপায়ে সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আঞ্চলিক নেতারা একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এ ঘটনাই প্রমাণ করে, সার্কের চেতনা এখনো বিদ্যমান।

তিনি আরও বলেন, সার্কের চেতনা জাগ্রত ও বহাল রয়েছে। এই চেতনাকে আমাদের সংরক্ষণ করতে হবে।

প্রেস সচিব জানান, সফররত বিদেশি বিশিষ্টজনেরা জানাজার বিশাল উপস্থিতি ও মর্যাদায় গভীরভাবে অভিভূত হয়েছেন।

তিনি বলেন, অতিথিরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন—এত বড় জানাজা তারা আগে কখনো দেখেননি। একই সঙ্গে শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় তারা প্রশংসা করেছেন।

শফিকুল আলম আরও বলেন, বিদেশি বিশিষ্টজনেরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবনের তাগিদ প্রধান উপদেষ্টার

Update Time : ০৬:৫১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬