শেরপুর নিউজ ডেস্ক:
স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে জিয়া উদ্যানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে দুপুর ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তাঁর ছেলে তারেক রহমান। পরিবার ও দলের পক্ষে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমি উপস্থিত সকল ভাই-বোনদের বলছি, মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি তা পরিশোধ করব। জীবিত থাকতে উনার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাঁকে বেহেশত দান করুক।’
এর আগে লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক।
জানাজায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা ছিল লোকারণ্য।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দলের প্রধান ও নেতৃস্থানীয়রা।
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। এ ছাড়া ৩২টি দেশের রাষ্ট্রদূত তাঁকে শ্রদ্ধা জানান।
জানাজা শেষে জিয়া উদ্যানে খালেদা জিয়ার কফিন
লাখ লাখ মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর জিয়া উদ্যানে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিন। সেখানেই স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউসহ পুরো এলাকা ছিল লোকারণ্য। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দলের প্রধান ও নেতৃস্থানীয়রা।
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। এ ছাড়া ৩২টি দেশের রাষ্ট্রদূত তাঁকে শ্রদ্ধা জানান।




Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 186
Views Yesterday : 191
Views Last 7 days : 1493
Views Last 30 days : 7612
Views This Month : 577
Views This Year : 22460
Total views : 812575
Who's Online : 1