০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বঙ্গভবনে বিজয় দিবসে সংবর্ধনার আয়োজন

শেরপুর নিউজ ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে গতকাল মঙ্গলবার বিকেলে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত পরিবারের সদস্যসহ সাত হাজার ২১৮ জন অতিথি অংশ নেন। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারভুক্ত সদস্য ছিলেন প্রায় ২৬৬ জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তা।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভিভিআইপি এনক্লোজারে কেক কাটেন। এ সময় রাষ্ট্রপতি আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে বিজয় দিবসে সংবর্ধনার আয়োজন

Update Time : ০৭:৩৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫