শেরপুর নিউজ ডেস্ক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১১টায় বৈঠক শুরু হয়। বিকেল ৪টায় অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























