০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঢিমেতালে এগোচ্ছে এডিপি বাস্তবায়ন

শেরপুর নিউজ ডেস্ক:

ঢিমেতালে এগোচ্ছে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। জুলাই-অক্টোবরে বরাদ্দের মাত্র দুই শতাংশের মতো অর্থ খরচ হয়েছে। এ সময়ের মধ্যে ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা ব্যয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১ হাজার ৯৭৮ কোটি টাকা।

গত অর্থবছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাস্তবায়নের হার সামান্য বৃদ্ধি পেয়েছে, তবে খরচের ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে।

গত জুলাই থেকে অক্টোবরে এডিপির অর্থ ব্যয় হয় বরাদ্দের ৮ দশমিক ৩৩ শতাংশ, যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ।

এর আগের তিন অর্থবছরে প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ (২০২৩-২৪), ১২ দশমিক ৬৪ (২০২২-২৩) ও ১৩ দশমিক ০৬ শতাংশ (২০২১-২২)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য প্রকাশ করে।

একক মাস হিসেবে গত অক্টোবরে বরাদ্দের ৩ দশমিক ২৩ শতাংশ ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৫ শতাংশ।

জুলাই-অক্টোবরে মোট ১৯ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হয়, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১ হাজার ৯৭৮ কোটি ১৭ লাখ টাকা।

সাধারণত অর্থবছরের প্রথম দিকে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ ছাড় সীমিত থাকে, যা বছরের বাকি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

গত জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনের কারণে অন্যান্য সময়ের তুলনায় বাস্তবায়নের গতি কমে গিয়েছিল। আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি কারফিউ ও সম্পূর্ণ শাটডাউন পরিস্থিতি উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করেছিল।

গেল বছরের আগস্টে সরকার পতনের পর অনেক আওয়ামী লীগ-ঘরানার ঠিকাদার আত্মগোপনে চলে যান। নতুন সরকার বিভিন্ন প্রকল্প পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নিলে অর্থবছরের পুরো সময়টিই উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়।

অর্থ-কাটছাঁট ও রাজনৈতিক বিবেচনার কারণে অনেক প্রকল্প বন্ধ রাখা হয়। এর প্রভাব পড়ে এডিপিতে, এবং দুই দশকের মধ্যে বাস্তবায়নের হার তলানিতে নেমে আসে।

২০২৪-২৫ অর্থবছর শেষে সংশোধিত এডিপির মোট বরাদ্দের ৬৭ দশমিক ৮৫ শতাংশ অর্থ ব্যয় হয়। এ হার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩ শতাংশ পয়েন্ট কম।

আগের ২০২৩-২৪ অর্থবছরে এডিপির অর্থ ব্যয়ের হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ।

আইএমইডির ওয়েবসাইটে ২০০৪-০৫ অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নের তথ্য দেওয়া আছে। বিদায়ী অর্থবছরের মতো এত কম বাস্তবায়নের হার আর কোনো বছরে দেখা যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢিমেতালে এগোচ্ছে এডিপি বাস্তবায়ন

Update Time : ০৬:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫