০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: ড. মোশাররফ

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিয়েছে, সেজন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি।

রোববার (১৬ নভেম্বর) দাউদকান্দি সদরে ‘শহীদ রিফাত পার্কের’ সামনে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে দুয়েকটি রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশ ও জনগণের সর্বনাশ করা। জনগণ আশা করছে, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে।

খন্দকার মোশাররফ বলেন, মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দিতে উম্মুখ হয়ে আছে। তারা ভোট দিয়ে পছন্দসই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে।

দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই।

তিনি বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন; যা ইতোমধ্যে দেশের মানুষ সাদরে গ্রহণ করেছেন। তারেক রহমান ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং তার নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

দাউদকান্দি উপজেলা এবং পৌরসভা বিএনপির সব ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: ড. মোশাররফ

Update Time : ০৭:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫