১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দুবলারচরে রাসমেলা শুরু আজ,সাধারণ পর্যটকের প্রবেশ নিষিদ্ধ

শেরপুর নিউজ ডেস্ক:

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলারচরে আজ সোমবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী শতবর্ষী রাসমেলা। আধ্যাত্মিক আবহ, ধর্মীয় আচার ও প্রকৃতির মহিমায় ভক্ত তীর্থযাত্রীদের পদচারণে মুখর হতে যাচ্ছে আলোরকোলের এই কিংবদন্তি দ্বীপ। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র, পূজার সামগ্রী ও নৌযান নিয়ে মেলার পথে যাত্রা শুরু করেন তীর্থযাত্রীরা।

রাসমেলা উপলক্ষে এবার শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দিয়েছে বন বিভাগ।

সাধারণ পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তীর্থযাত্রীদের জন্য নৌযান চলাচলের পাঁচটি রুট নির্ধারণ করেছে বন বিভাগ। প্রতিটি রুটে বসানো হয়েছে চেকপোস্ট। নিবন্ধনবিহীন ও অননুমোদিত নৌযান প্রবেশ নিষিদ্ধ।

রুটগুলো হলো মোংলা-হারবারিয়া, শ্যামনগর-কোবাদাক চ্যানেল, বুড়িগোয়ালিনী-অভ্যন্তরীণ নদীপথ, খুলনা-দাকোপ-বলেশ্বর ও পাথরঘাটা-শরণখোলা রুট। প্রতিটি নৌযানে লাইফজ্যাকেট, সেফটি সিগন্যাল ও যাত্রীর তালিকা বাধ্যতামূলক করা হয়েছে।
মেলা ঘিরে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌ পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠন করা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়। জল-জঙ্গলে টহলদল মোতায়েন রাখা হয়েছে।

কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
সাধারণ পর্যটক না থাকলেও দেশের বিভিন্ন মন্দির ও আশ্রমের তীর্থযাত্রীদের উপস্থিতিতে এবারও বড় সমাগম প্রত্যাশা করছে বন বিভাগ। পূর্ণিমার রাতে সমুদ্রস্নান, প্রদীপ প্রজ্বালন, আরতি, কীর্তন ও প্রসাদ বিতরণ মেলার প্রধান আকর্ষণ।

ধারণা করা হয়, প্রায় এক শতাব্দী আগে সাধু হরিভজনের আধ্যাত্মিক তপস্যা থেকে দুবলারচরে রাসমেলার সূচনা। সময়ের সঙ্গে এটি ধর্মীয় ও আধ্যাত্মিক উত্সবে পরিণত হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, ‘সোমবার সকাল ৮টা থেকে নৌযানগুলো যাত্রা শুরু করবে। নির্ধারিত রুটে লাল পতাকা বসানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও বনের সুরক্ষা নিশ্চিতে কঠোর নজরদারি থাকবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুবলারচরে রাসমেলা শুরু আজ,সাধারণ পর্যটকের প্রবেশ নিষিদ্ধ

Update Time : ০৬:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫