০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কোম্পানিগুলো স্মার্ট হওয়ায় তারা এত টাকা পাচার করেছে: অর্থ উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

দেশ থেকে অর্থ পাচারের ক্ষেত্রে পাচারকারীরা সরকারের চেয়ে আরও স্মার্ট। জটিল কৌশল ব্যবহার করে টাকা দেশের বাইরে পাঠানো হচ্ছে, তাই আরও কার্যকর তদারকি ও স্বচ্ছতা জরুরি। এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গতকাল সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত ‘ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন করপোরেট সেক্টর’ শীর্ষক সেমিনার এবং ইআরএফ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কোম্পানিগুলোতে নানা জটিল কৌশল ব্যবহার করে অর্থ পাচার হচ্ছে। আমি এখন তা টের পাই, কী কার্যকর হচ্ছে এবং কী হচ্ছে না। অর্থ পাচারের জন্য সরকারকে ধোঁকা দিতে কোম্পানিগুলো প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপর আরও এক জায়গায়—এইভাবে জটিল প্রক্রিয়ায় টাকা পাচার করেছে। কোম্পানিগুলো এতটা স্মার্ট হওয়ায় তারা এত টাকা পাচার করতে পেরেছে।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমি অনেক ধরনের দাতার সঙ্গে কথা বলি। এত কিছুর পরও তারা ইতিবাচক। দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। তারা বাংলাদেশের ভালো দিকগুলোই তুলে ধরেন, যদিও সবকিছু আমাদের নিখুঁত নয়।’

অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, শুধু কাগজে করা নিরীক্ষা যথেষ্ট নয়। অর্থের উৎস ও প্রক্রিয়া যাচাইয়ের জন্য সামাজিক নিরীক্ষক ও বিশেষায়িত তদন্তকারী টিম গড়ে তোলা প্রয়োজন। সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে; তাঁদের দায়িত্বশীল, তথ্যভিত্তিক এবং গঠনমূলক রিপোর্টিংয়ে জোর দিতে হবে। তিনি ইআরএফ ইনস্টিটিউট চালুর প্রশংসা করেন এবং অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউট উদ্বোধন করেন।

অর্থসচিব বলেন, ‘গত বছর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চাপে আমরা বাজেটের ধরন নির্ধারণ করেছিলাম। বিশ্লেষকদের পরামর্শে তুলনামূলক ছোট ও বাস্তবসম্মত বাজেট গ্রহণ করা হয়েছে। এটি একটি ইতিবাচক উদাহরণ। ভবিষ্যতে ইআরএফের প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য আরও অর্থ বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে।’

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘আর্থিক খাতে স্বচ্ছতা আনার জন্য একাধিক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অডিট রিপোর্টের মাধ্যমে যারা কর ফাঁকি দিচ্ছে, তাদের শনাক্ত করা সম্ভব। সম্পদের সঠিক মূল্যায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত হলে ব্যাংকের ঋণও নিরাপদভাবে ফেরত পাওয়া সম্ভব হবে। করপোরেট সেক্টরে স্বচ্ছতা বৃদ্ধি এবং আর্থিক শৃঙ্খলা ফেরাতে আইসিএবি ও অন্যান্য প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আইসিএবি ও ইআরএফ ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কোম্পানিগুলো স্মার্ট হওয়ায় তারা এত টাকা পাচার করেছে: অর্থ উপদেষ্টা

Update Time : ০৭:০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫