০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশের ট্রাভেল এজেন্সি খাতে নৈরাজ্য চলছে অভিযোগ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যারা গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে তাদের নিয়ে অনুসন্ধান করা উচিত। অপতথ্য ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে, কিন্তু প্রতারণার কাঠামো করা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। তিনি প্রতিশ্রুতি দেন, এভিয়েশন খাতে প্রতারণার তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

আকিজ এয়ার বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার প্রতিষ্ঠানের নাম ‘আকিজ বশির এয়ার’। যদি অনুসন্ধানী প্রতিবেদন করতে হয় তবে সেটি নিয়ে করা উচিত। এদিকে সীমিত পরিসরে আগামী নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে থাকা তার দায়িত্ব নিয়ে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ আছে কি না, এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, এ বিষয়ে প্রচারিত প্রতিবেদনে তথ্যগত ঘাটতি আছে। বোর্ডে সচিব, এনবিআর চেয়ারম্যানসহ আরো অনেকে আছেন। কারো আত্মমর্যাদা থাকলে কোনো কনফ্লিক্ট হয় না। দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, নীতিমালার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি কার্যকর হলে খাতটি আরো সুশৃঙ্খল হবে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রত্যাশিত থার্ড টার্মিনাল চালুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। তিনি বলেন, ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এটি চালু করতে কাজ করছি। তবে এখনো বিদেশি নির্মাণ কোম্পানি টার্মিনাল হস্তান্তর করেনি। তাই নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। একই অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতেও অবস্থানের সুযোগ থাকবে। পর্যটকদের নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার চালু করা হবে বলেও জানানো হয়।বাংলাদেশ ভ্রমণ

সচিব বলেন, আপনারা সবাই জানেন- আমরা পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। এখানে পর্যটকদের জন্য খোলার আগে আমাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে। যেহেতু এটা ইউএন হ্যারিটেজ জায়গা। সেখানে আমাদের প্রবালসহ সবকিছু সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, আমরা আশা করছি সীমিত পরিসরে আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেয়া হবে। সেখানে প্রতিদিন দুই হাজার করে পর্যটক যাবে। এ বিষয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি। যেটা জাহাজ শিল্পের সঙ্গে ইন্টিগ্রেশন করার কাজ চলমান আছে। আমরা আশা করব নির্দিষ্ট সময়ে খুলতে পারবো। যেটা নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে। পর্যটকদের জন্য কতদিনের জন্য খোলা হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা প্রথম দুই মাস দিনের ট্যুর চালু করবো। পরের দুই মাস রাতে থাকতে পারবে পর্যটকরা। কিন্তু প্রতিদিন পর্যটকের সংখ্যা দুই হাজারই থাকবে। আমরা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করবো। তিনি বলেন, দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। সেন্টমার্টিনের প্রবাল আমাদের একটা সম্পদ। গত এক বছর কন্ট্রোল করার ফলে প্রবালে কী পরিমাণ প্রাণের সঞ্চার হয়েছে, সেটা আপনারা গেলে দেখতে পারবেন। তাই আমাদের পর্যটকদের জন্য একটা আচরণবিধি তৈরি করা হয়েছে। যখন আমরা দেখব সবাই পর্যটন বিধি মানছে তখন ধাপে ধাপে পর্যটকদের জন্য সময় বাড়ানোর পরিকল্পনা নেয়া হবে। তবে এখন আগের বছরের মতোই চলবে। নীতিমালাটা কী শুধু সেন্টমার্টিনের জন্য কি না, জানতে চাইলে বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, না, দেশের যত পর্যটন স্থান রয়েছে ও পর্যটন সংশ্লিষ্ট যত কর্মকা- আছে সেক্ষেত্রে সবার জন্য আচরণবিধি আমরা তৈরি করেছি। আগে আমাদের নিজেদের পর্যটক নিয়ে চিন্তা করতে হবে। তাদের ভ্রমণ পারিবারিক, সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে তাদের জন্য আরো কী ভালো ব্যবস্থা করতে পারি। বিদেশি পর্যটকদের ভিসা, নিরাপত্তাসহ নানা জটিলতা আছে সে বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, বিদেশি পর্যটকদের নিয়ে ভিসা জটিলতা সম্ভবত আমাদের নেই। কিন্তু আমাদের লজিস্টিকসহ অন্যান্য সমস্যা আছে। আর নিরাপত্তাটা সামগ্রিক একটা বিষয়। এটা আলাদা করে চিন্তার সুযোগ নেই। ফলে আমি মনে করি, আমাদের সামগ্রিকভাবে যখন উন্নয়ন হবে তখন পর্যটন শিল্পেরও উন্নয়ন হবে।

গত এক বছরে আমাদের বিদেশি পর্যটক কতজন এসেছে এবং এতে সরকারের আয় কত হয়েছে জানতে চাইলে সচিব বলেন, আমাদের ট্যুরিজমের কোনো ডেটা সেন্টার নেই। তবে ট্যুরিজম বোর্ড ও পরিসংখ্যান বোর্ড একত্রিত হয়ে আমরা একটা ট্যুরিজম ডেটার স্যাটালাইট চালুর উদ্যোগ নিয়েছি। সেটা চালু হলে প্রকৃত ডেটা পাওয়া যাবে। শেখ বশিরউদ্দীন বলেন, আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে ২০২৪ সালে ছয় লাখের বেশি ট্যুরিস্ট আমাদের দেশে বিভিন্ন কারণে এসেছে। ট্যুরিজম বলতে শুধু পর্যটন নয়, এর সংজ্ঞা এখন অনেক ব্যাপক হয়েছে। যেমন মেডিকেল ট্যুরিজম, বুদ্ধিস্ট ট্যুরিজম এ রকম কয়েকটি ইভেন্টসহ অন্যান্য খাতে আমাদের ছয় লাখ ২৫ হাজার পর্যটক বা ট্যুরিস্ট এসেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন

Update Time : ০৬:৫৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫