০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক:

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই সনদ’ প্রণয়নের যে উদ্যোগ নিয়েছিল সেটি এখনও চূড়ান্ত করা যায়নি। সনদ বাস্তবায়ন কীভাবে হবে, এ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্যের কারণেই সনদ চূড়ান্তকরণে জটিলতায় পড়েছে ঐকমত্য কমিশন।

জটিলতা নিরসনে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে ঐকমত্য কমিশন। বৈঠক সূত্রে জানা গেছে, সনদের সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে এবং অন্য সংস্কার প্রস্তাবগুলো সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে বলে বৈঠকে মতামত এসেছে।

কমিশন সূত্রে জানা গেছে, দু’একদিনের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ’- এই দুটি দলিল সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো যাবে বলে আশা করছে কমিশন।

সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নিয়েছিল ঐকমত্য কমিশন। বিএনপি সংবিধানসংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কিছু দল আগামী জাতীয় নির্বাচনের আগেই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়।

জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির প্রক্লেমেশন (রাষ্ট্রপতির ঘোষণা) বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেয়। এর বাইরে অন্তত ১০টি দল সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সনদ বাস্তবায়নের পরামর্শ দেয়।

জুলাই জাতীয় সনদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের একটি উপায় হলো অধ্যাদেশ জারি করে আইনিভিত্তি দেয়া, যা কয়েকটি দল অনেক দিন ধরে চেয়ে আসছে। তবে কোনো বিষয়ে অধ্যাদেশ জারি করলেও সংসদ অধিবেশন শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে তা নতুন করে আইন আকারে পাস করতে হয়। নাহলে তা কার্যকারিতা হারায়। এমনকি গণভোট করতে হলেও সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে।

এ কারণে, অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না, সেটা করতে হবে সংসদে ভোটাভোটির মাধ্যমে। আর যেসব বিষয়ে এখন অধ্যাদেশ জারি করা সম্ভব, সেগুলোও পরে সংসদে পাস করাতে না পারলে বাতিল হওয়ার ঝুঁকিতে থাকবে।

‘জুলাই জাতীয় সনদের’ আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তার উপায় খুঁজে বের করতে গতকাল রোববার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ওইদিন ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিশেষজ্ঞদের সঙ্গে তিন ঘণ্টার বেশি আলোচনা হয়েছে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূঁইয়া এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। তারা সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক দিকগুলো নিয়ে মতামত প্রদান করেন।

কমিশনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য- বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় অংশ নেন।

বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কমিশন মনে করছে, ‘জুলাই জাতীয় সনদের সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ রয়েছে। অন্য সংস্কার প্রস্তাবগুলো অধ্যাদেশ ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, জুলাই জাতীয় সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেয়ার প্রস্তাব বাদ দেয়া হচ্ছে। এর পরিবর্তে এই সনদকে সংবিধানে তফসিল হিসেবে বা অন্য কোনো পদ্ধতিতে সংযুক্ত করার কথা বলবে কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় এমন আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে।

বৈঠকে বিশেষজ্ঞদের বিশেষ সাংবিধানিক আদেশসংক্রান্ত একটি খসড়া তৈরি করে দিতে অনুরোধ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এই পদ্ধতির নাম ‘রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ’ হবে নাকি অন্য কিছু হবে, এর কাঠামো বা বিন্যাস কী হবে এবং কীভাবে এটাকে বাস্তবসম্মত করা যায়, এসব বিবেচনা করে বিশেষজ্ঞরা দু-একদিনের মধ্যে লিখিত খসড়া ঐকমত্য কমিশনকে দেবেন বলে জানা গেছে।

কমিশন সূত্র বলছে, দু’একদিনের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ’- এই দুটি দলিল সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো যাবে বলে আশা করছে কমিশন।

ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’। সনদের তিনটি ভাগ থাকবে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা।

যেসব সংস্কার প্রস্তাবের বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর মধ্যে কিছু বিষয় আছে, যেগুলোর জন্য আইনবিধি পরিবর্তন করতে হবে। কিছু বিষয়ে সরকারি আদেশ প্রয়োজন হবে। এগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ, বিধি প্রণয়ন এবং সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

আর বেশ কিছু বিষয় আছে সংবিধানসংক্রান্ত। মূল জটিলতা সংবিধান সংস্কার-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে। বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে প্রস্তাব বাস্তবায়ন করা হলে তা আগামী সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করে কমিশন।

কমিশন বলছে, ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক

Update Time : ০৬:৫৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫