১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাঙ্গামাটিতে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি

শেরপুর নিউজ ডেস্ক:

যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সেই পানিতে কখনও কখনও চলছে নৌকা। দূর থেকে দেখে এটি কোনো নদী কিংবা হাওরের দৃশ্য মনে হলেও এই চিত্র রাঙ্গামাটির ৭ উপজেলার। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত তিন ধরে পানিতে তলিয়ে গেছে এসব এলাকায়। ডুবেছে ঘরবাড়ি-দোকানপাট। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা শহরের শান্তিনগর, রসূলপুর, ব্রাক্ষণটিলা, পৌর কলোনী, আসাম বস্তি, ব্রাক্ষণটিলা, পাবলিক হেলথ এলাকা পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে বাঘাইছড়ির উপজেলার রূপকারী ইউনিয়ন, মাস্টারপাড়া, মধ্যম পাড়া, হাজী পাড়া, মাদ্রাসা পাড়া, এফ ব্লক, বটতলী, আমতলী ইউনিয়নসহ আশপাশে নিম্নাঞ্চল। মূলত গত তিনদিন ধরেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সৃষ্ট পরিস্থিতিতে মানববেতর জীবনযাপন করছেন এসব এলাকার বাসিন্দারা।

রসূলপুর এলাকার বাসিন্দা মো. ইসমাইল বলেন, টানা বৃষ্টির কারণে বাড়িঘর ডুবে গেছে। ফসলের জমিও ডুবেছে। জানি না এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবো।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাকবলিত এলাকার মানুষের জন্য খোলা হয়েছে ২৪৬টি আশ্রয়কেন্দ্র। রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, লংগদু এবং বাঘাইছড়ি উপজেলার ২০টি ইউনিয়ন এবং রাঙ্গামাটি ও বাঘাইছড়ি পৌরসভা মিলে মোট ৮১টি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। লংগদু এবং বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী রাঙ্গামাটি, নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু উপজেলায় বন্যায় ৯৮ হাজার হেক্টর ফসলি জমি, ৪৩টি পুকুর, ৬১টি সড়ক এবং ৯টি হাটবাজার হ্রদের পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া পানিতে তলিয়ে যাওয়া জুড়াছড়ি, বিলাইছড়ি, বরকল উপজেলার নিম্নাঞ্চলের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারিনি প্রশাসন।

এদিকে দ্বিতীয় দিনের মতো কর্ণফুলী নদীতে স্রোত থাকায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় বান্দরবান জেলা, রাঙ্গামাটির রাজস্থলী, কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ নদী পথে বন্ধ রয়েছে। এসব অঞ্চলের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৭০ ফুট মিনস সী লেভেল। ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি।

স্থানীয় সরকার বিভাগ রাঙ্গামাটির উপ-পরিচালক মো. মোবারক হোসেন বলেন, বন্যায় ৮১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

রাঙ্গামাটিতে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি

Update Time : ০৭:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫