০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মরহুম শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক:
২০০৪ সালের ২৭ জানুয়ারি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ঘটনা তুলে ধরেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।

ওই পোস্টে মোনায়েম মুন্না লিখেছেন, ‘জনাব তারেক রহমান’ যেদিন মরহুম শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন—২০০৪ সালের জানুয়ারি মাস। ২৭ তারিখ। গভীর রাত।

টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউসে গেলেন বিশ্রাম নেওয়ার জন্যে। একটু পরই তার ঢাকা ফেরার কথা।

ফেরার প্রস্তুতি চলছে। তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়িবহর উল্টো দিকে চলা শুরু করল।’

পোস্টে তিনি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গাড়িবহরের সঙ্গে থাকা অন্যান্য নেতা হকচকিয়ে গেলেন।

তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কোথায় যাচ্ছে কেউ জানে না। প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, ‘আমরা এক জায়গায় যাব।’ ব্যাস এতটকুই। গভীর রাতে গাড়ি গিয়ে থামল শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে।

এতক্ষণের সাসপেন্সের অবসান হলো। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন। সমাধিস্থলের খাদেমকে ডেকে তুললেন। সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি।’
যুবদলের কেন্দ্রীয় সভাপতি তার পোস্টে আরো লেখেন, ‘বাংলাদেশের কদর্য আর কাদা ছোড়াছুড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হলো তারেক রহমানের হাত ধরে। রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি। কারণ তখন ওই ঘটনাটি ছিল টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান তখন তার সঙ্গে এমনকি কোনো মিডিয়াকর্মীও ছিল না। তারেক রহমান প্রচার চাননি, তিনি এমনকি এই ঘটনা নিয়ে কোনো রাজনীতিও করতে চাননি।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি করুক বা না করুক আমরা জয়ী: ট্রাম্প

মরহুম শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান

Update Time : ০৭:১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫