শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ৩ নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন-যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের।
বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিন জনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন জনই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করার কথা লিখেছেন। এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লিখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’
পদত্যাগপত্রে হানিফ খান সজিব লিখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’
আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লিখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’
জানা গেছে, আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফসহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী নতুন দল এনসিপিতে যোগ দেন। এর এক সপ্তাহের মধ্যেই তাদের পদত্যাগের ঘোষণা আসলো।



Users Today : 200
Users Yesterday : 274
Users Last 7 days : 2132
Users Last 30 days : 9744
Users This Month : 5105
Users This Year : 5105
Total Users : 526425
Views Today : 318
Views Yesterday : 502
Views Last 7 days : 3897
Views Last 30 days : 16929
Views This Month : 8539
Views This Year : 8539
Total views : 798654
Who's Online : 1