শেরপুর নিউজ ডেস্ক:
ইফতারে অনেকেই পছন্দ করেন চপ বা কাবাব ধরনের খাবার। খুব সহজে তৈরি করে ফেলা যায় ডিম-আপুর চপ। বিকেলের নাস্তা বা শিশুর স্কুলে টিফিন দেওয়ার জন্যও বেশ যুতসই আইটেমটি। রেসিপি জেনে নিন।
তিনটি বড় আকারের আলু সেদ্ধ করে চটকে নিন। এর সঙ্গে মেশান ১/৪ কাপ চালের আটা, স্বাদ মতো লবণ ও আধা চা চামচ গরম মসলার গুঁড়া। আরও মেশান আধা চা চামচ বেকিং পাউডার, ১ টেবিল চামচ ঘি, ৩ টেবিল চামচ ভাজা পেঁয়াজ ও ১ চা চামচ গোলমরিচের গুঁড়া। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। দুটি ডিম সেদ্ধ করে ছোট টুকরা করে নিন। আলুর মিশ্রণের মাঝে এক টুকরো ডিম দিয়ে চারদিক থেকে বন্ধ করে দিন। এরপর ফেটিয়ে নেওয়া ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন ডিম-আলুর চপ।



Users Today : 203
Users Yesterday : 274
Users Last 7 days : 2135
Users Last 30 days : 9747
Users This Month : 5108
Users This Year : 5108
Total Users : 526428
Views Today : 325
Views Yesterday : 502
Views Last 7 days : 3904
Views Last 30 days : 16936
Views This Month : 8546
Views This Year : 8546
Total views : 798661
Who's Online : 1