বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্নার সার্বিক সহযোগিতায় আল-সাফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। এ সময় উপস্থিত ছিলেন কুসুম্বী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মন্ডল, ছাত্রবিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার, ছাত্রদল নেতা মেহেদী হাসান পাপ্পু, গোসাইবাড়ী রক্তদান সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সোহাগ, পরিচালক মনিরুজ্জামান মিলন ও রাকিব হাসান সাজু।
আল-সাফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ও গোসাইবাড়ী রক্তদান সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পে দিনব্যাপী প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন, গাইনি ও প্রসূতি, অর্থোপেডিক্স, শিশু এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও ঔষধ প্রদান করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 










