০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শেরপুরে হস্তশিল্পে পণ্য তৈরি নারীদের ভাগ্য বদলে যাচ্ছে

একসময় সংসারের অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব করতে যমুনার চর থেকে ছন সংগ্রহ করে এনে স্থানীয় নারীদের কাছে বিক্রি করতেন তিনি। সেই ছন দিয়ে নারীরা তৈরি করতেন হস্তশিল্পের নানা পণ্য। বিদেশি উদ্যোক্তারা সেসব পণ্য তৈরি করিয়ে নিয়ে যেতেন। বিষয়টি কাছ থেকে দেখতে দেখতেই তার মনে জন্ম নেয় নতুন এক স্বপ্ন—যে পণ্য বিদেশিরা তৈরি করিয়ে নিচ্ছেন, তা নিজেরাই তৈরি করে বাজারজাত করা সম্ভব নয় কেন?

সেই স্বপ্ন থেকেই শুরু। আর আজ তার হাত ধরেই বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া গ্রামের শত শত নারীর জীবনে এসেছে পরিবর্তন। সংসারের কাজের ফাঁকে অবসর সময়টুকু কাজে লাগিয়ে হস্তশিল্পের পণ্য তৈরি করছেন তারা। নিজেদের শ্রমে উপার্জিত অর্থে সামলাচ্ছেন সংসারের খরচ, চালাচ্ছেন সন্তানের পড়াশোনা। কেউ কেউ হয়ে উঠেছেন পরিবারের আয়ের অন্যতম ভরসা।

এই পরিবর্তনের নেপথ্যের মানুষ উদ্যোক্তা রেজাউল করিম। তার প্রতিষ্ঠিত ‘নান্দনিক হ্যান্ডিক্রাফট’ এখন গ্রামীণ নারীদের কর্মসংস্থানের একটি মাধ্যম।

রেজাউল করিম জানান, প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পড়ার সময় তিনি দেখেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের কয়েকজন বিদেশি উদ্যোক্তা স্থানীয় নারীদের দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প পণ্য তৈরি করিয়ে নিচ্ছেন। তখন তাদের নিজেদের পরিবারেও ছিল আর্থিক টানাপড়েন। সংসারের অভাব মেটাতে যমুনার চরসহ বিভিন্ন এলাকা থেকে ছন সংগ্রহ করে এনে নারীদের কাছে বিক্রি করতেন তিনি। সেই কাজের মধ্য দিয়েই হস্তশিল্পের সঙ্গে তার পরিচয় ও আগ্রহ তৈরি হয়।

উচ্চমাধ্যমিক পাসের পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। বিদেশি উদ্যোক্তাদের জন্য স্থানীয় নারীরা যে পণ্য তৈরি করছেন, সেগুলো নিজেরাই উৎপাদন ও বাজারজাত করার পরিকল্পনা করেন। এ লক্ষ্যে উন্নয়নমূলক ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে একটি এনজিওর সহযোগিতায় এক লাখ টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন ‘নান্দনিক হ্যান্ডিক্রাফট’।

শুরুতে কাজের পরিধি ছিল সীমিত। ধীরে ধীরে নারীদের প্রশিক্ষণ, কাজের নকশা ও কাঁচামাল সরবরাহের মাধ্যমে উদ্যোগটি বিস্তৃত হতে থাকে। রেজাউল করিমের ভাষ্য, শেরপুর উপজেলার বিভিন্ন এলাকার দুই থেকে তিন শতাধিক নারীকে তিনি হস্তশিল্প তৈরির কাজ শিখিয়েছেন। প্রথম দিকে গ্রামে গ্রামে গিয়ে নারীদের হাতে-কলমে কাজ দেখিয়ে দিতেন। পরে অভিজ্ঞতা ও নিয়মিত চর্চার মাধ্যমে তারা নিজেরাই এসব কাজ রপ্ত করেন।

বর্তমানে একজন নারী শ্রমিক কাজের পরিমাণ ও দক্ষতা অনুযায়ী মাসে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন বলে জানান এই উদ্যোক্তা।

ছনের মতো সহজলভ্য উপকরণ আর নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক ও ব্যবহার্য পণ্য। এর মধ্যে রয়েছে ক্যাট বক্স, ডক বক্স, বড় পাতিল, বালতি, হাফ সিলিন্ডার, কড়াই, ফাইল বক্স, চাকা, কিচেন ডালা, কলমদানি, ফুলের টব, চাকা সেট, ওয়ালমেট ও টেবিল ম্যাটসহ বিভিন্ন ধরনের পণ্য। প্রতিটি পণ্য তৈরিতে প্রয়োজন হয় ধৈর্য, দক্ষতা ও সৃজনশীলতা।

কাজের সুবিধার্থে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় কাঁচামাল ও পণ্যের নকশা। সংসারের রান্নাবান্না ও অন্যান্য কাজ শেষ করে অবসর সময়ে তারা এসব পণ্য তৈরি করেন। পরে তৈরি পণ্য সংগ্রহের সময় তাদের হাতে তুলে দেওয়া হয় নির্ধারিত পারিশ্রমিক। এতে সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

এই উদ্যোগের সঙ্গে যুক্ত নারী শ্রমিক আরজিনা খাতুন, সুমি খাতুন, শাপলা খাতুন, ফাতেমা বেগম ও জান্নাতি আক্তার জানান, আগে সংসারের কাজের বাইরে তাদের আলাদা কোনো উপার্জনের সুযোগ ছিল না। পরিবারের প্রয়োজন মেটাতে অন্যের আয়ের ওপর নির্ভর করতে হতো। এখন বাড়িতে বসেই হস্তশিল্পের কাজ করে নিজেরা আয় করছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সোনাতলা-ভেলুরপাড়া সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে

শেরপুরে হস্তশিল্পে পণ্য তৈরি নারীদের ভাগ্য বদলে যাচ্ছে

Update Time : ০৬:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬