বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শেরপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ও কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সহ সভাপতি মো: সাইফুল ইসলাম (৪৮) ও শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামের মো: হেদায়েতুল্লাহ প্রামাণিকের ছেলে ও গাড়ীদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: বয়জাল হোসেন (৪৮)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন জানান, তদন্তে প্রাপ্ত দুই আসামীকে গত ১৫ নভেম্বর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















