০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০)। তিনি উপজেলার শিমলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার চাকলমা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আলীম (৪২)। তিনি উপজেলার বৃকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)। তিনি উপজেলার নামুইট (চুকাইপাড়া) গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, তাঁদেরকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : ০৪:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬