বগুড়ার ধুনটে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়নের হাঁসাপোটল গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) ও চিকাশী ইউনিয়নের সুলতানহাটা গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আওয়ামী লীগের সদস্য হানজালা (৩৮)।
থানাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সোমবার (৯ নভেম্বর) রাতে গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























