১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এসএসসির ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর। এরপর ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৭ সালের পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে অংশ নিতে পারবেন। এজন্য নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

এসএসসির ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা

Update Time : ০৫:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬