১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে শ্রমিকদের চিকিৎসায় বিশেষ ৬টি হাসপাতালের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের ছয়টি শিল্পাঞ্চলে শুধুমাত্র শ্রমিকদের জন্য ১০০ বেডের একটি করে মোট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলীয় সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী সংসদে বলেন, মাননীয় স্পিকার আপনি জানলে খুশি হবেন আপনার মাধ্যমে সমগ্র সংসদ এবং দেশবাসীর সামনে আমি তুলে ধরতে চাই যে, এরই মধ্যে শ্রমিক-শ্রমজীবী মানুষের সু-চিকিৎসার সুবিধার জন্য সরকার প্রতিটা ১০০ বেডের করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, দেশের প্রধান শিল্পাঞ্চল হিসেবে বিবেচিত টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে ১০০ বেডের এই হাসপাতালগুলো তৈরি করা হবে, যা শুধু শ্রমিকদের ডেডিকেটেড চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে। এসব হাসপাতালের নামকরণও শিগগিরই করা হবে বলে জানান সরকারপ্রধান।

বক্তব্যে বিগত স্বৈরাচার সরকারের নানা ব্যর্থতা ও অনিয়মের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার করা হয়নি। সবকিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিত নীতিমালার অভাবে দেশে শিল্প ও জ্বালানি খাতের বিকাশ ঘটেনি। একই সঙ্গে স্বৈরাচারের আমলে চিকিৎসা ব্যবস্থাকে বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা তিলে তিলে ধ্বংস করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্যখাতের করুণ পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, মাননীয় স্পিকার কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে মাননীয় বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার কনসার্ন তুলে ধরেছিলেন। দেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে। তবে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েই কাজ করে যাচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

শিল্পাঞ্চলে শ্রমিকদের চিকিৎসায় বিশেষ ৬টি হাসপাতালের ঘোষণা প্রধানমন্ত্রীর

Update Time : ০৮:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬