০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ উচিত শিক্ষা দিয়ে দেবে। তাদের দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশ অশান্ত ও অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে।

বিরোধী দলের উদ্দেশে দুলু বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়েই আন্দোলন শুরু করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই আন্দোলনের সুযোগ নিতে পারে। আন্দোলনে ভর করে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে।

তিনি বলেন, জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করব। ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দেবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দেবে। অযথা আন্দোলন-সংগ্রামের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেবেন না।

অনুষ্ঠানে দুলু আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা-নীরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দুর্বলতা ভেবে আসবে আসবে বলে ভীতি সৃষ্টির চেষ্টা করে। দেশের মানুষ কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা কোনো বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শীতের আগে গিজার কিনছেন জেনে নিন ধারণ ক্ষমতা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

Update Time : ০৫:৪৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬