০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব নামের এক ব্যক্তিকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকরাম পার্শ্ববর্তী খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় কৃষক। অভিযুক্ত মারুফ ওই ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

নিহত আকরামের বাবা আব্দুর রহিম অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে মারুফ তার ছেলেকে ফোন করে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে সন্ধ্যায় তাকে কুপিয়ে হত্যা করে। তিনি এই মুহূর্তে হত্যাকাণ্ডের কোনো কারণ বুঝতে পারছেন না। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

উল্লাপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ১

Update Time : ০৬:৪৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬